March 24, 2026, 11:02 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পার্বতীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত

আমজাদ হোসেন, পার্বতীপুর  প্রতিনিধি :
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় , দেশ গড়বো সমাজসেবায় ” প্রতিপাদ্যে সোমবার ( ২ জানুয়ারি ) সকাল ১১ টায় সমৃদ্ধি কর্মসূচির ” আর এস এস সুদ মুক্ত ঋণ  কার্যক্রমের আওতায় পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে  আলোচনা সভা ও প্রতিবন্ধী দুঃস্থদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়। সমাজ উন্নয়ন কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ,পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ,পার্বতীপুর  উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন , উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক,  উপজেলা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল সমাপনী বক্তব্যের শেষে প্রতিবন্ধী সাত জনের মাঝে ৭ টি হুইল চেয়ার সহ হত- দরিদ্রদের মাঝে আরএসএস সুদ মুক্ত ২ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মমিন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, ইউপি চেয়ারম্যান নুর হোসেন রাজা,সমাজসেবা সহকারী বেগম হোসনে আরা বেগম সহ প্রিন মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Share Button

     এ জাতীয় আরো খবর