-
- আঞ্চলিক সংবাদ
- রাজৈরে বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ব্যপক ক্ষয়ক্ষতি
- আপডেট সময় December, 27, 2022, 4:21 pm
- 166 বার পড়া হয়েছে
মাদারিপুর প্রতিনিধি:-
মাদারীপুরের রাজৈর উপজেলার দূর্গাবরদি গ্রামের জামাল হাওলাদারের বসত ঘর পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।গতকাল ২৬/১২/২২ইং সোমবার সন্ধ্যায় রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দূর্গাবরদি গ্রামের জামাল হাওলাদারের নতুন বাড়ি চরকান্দিতে এ ঘটনা ঘটে।
আগুনে ঘরে কথা দুইটি খাট, তিনটি ফ্যান, ৫ টা ডিজেল চালিত মেশিন, একটা আলমারি, ধান চাল সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়, এতে প্রায় ১৮/২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের জানায় ভুক্তভোগী জামাল হাওলাদারের মা ও বোন। তারা আরো জানায়, যে তারা অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকার চলে যান এবং একটা ভাড়া বাসায় থাকেন। আর্থিক স্বচ্ছলতা হলে তারা আবার গ্রামে ফিরে আসার ইচ্ছে ছিল। কিন্তু এখন তারা গ্রামে এসে থাকার স্থান হারালো।
তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সহৃদয়বান ব্যক্তিদের সাহায্য প্রার্থনা করেছেন। বিশেষ করে নিজ এলাকার ভাই-বোনদের সাহায্য আশা করেছেন।কয়েকজন প্রত্যক্ষদর্শী আমাদের জানান, সন্ধ্যায় দূর থেকে তারা আগুন দেখতে পেয়ে ঘটনা স্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা এতটা বেশি ছিল যে তারা আগুন নেভাতে ব্যার্থ হয় ইতিমধ্যে কোনো একজনের ফোন পেয়ে ফায়ারসার্ভিস টিম আসে এবং প্রায় ৩০/৪০ মিনিট আপ্রাণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।ফায়ারসার্ভিসের সদস্যরা বলেন সামসুর ব্রীজ নামক সরু ব্রীজে এসে আমাদের গাড়ি আটক গেলে আমরা পুনরায় আমগ্রামের ব্রিজ হয়ে আসতে হয়। ওই ব্রিজ দিয়ে আসতে পারলে আমরা আরও আগেই ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হতাম।
ফায়ারসার্ভিস টিম ও এলাকাবাসী কেউ আগুনের সঠিক সূত্রপাতের কারণ বলতে পারে নাই।
উল্লেখ্য ভুক্তভোগী পরিবার ঢাকায় থাকেন এবং ঘটনার দিনও ঢাকা ছিলেন।
উক্ত খবর শুনে দ্রুত গ্রামের বাড়ি আসেন।
এ জাতীয় আরো খবর