March 24, 2026, 1:31 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জয়পুরহাটে উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ-দফাদারদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ-দফাদারদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের সহযোগিতায় এই সেমিনার করা হয়।
সেমিনারে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবির, জেলা কমিনিটি ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, ডিএমএসএস এর নির্বাহী পরিচালক মাহবুবা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, ফারজানা হোসেন প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার ন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ পিপিএম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিতে বাধা প্রদানকারী উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ-দফাদার, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের ভূমিকা এবং তাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন।
সন্ত্রাসবাদে ‘না’ বলুন শ্লোগানকে প্রতিপাদ্য করে দেশের ৪৮ জেলায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এই সেমিনার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
জয়পুরহাটে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে নিয়ে ৩দিন ধরে এই সেমিনার করা হয়। জেলার ৫ উপজেলার দুই শতাধিক গ্রাম পুলিশ-দফাদার ও প্রায় ২০ জন গণমাধ্যম কর্মী এই সেমিনারে অংশগ্রহণ করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর