April 10, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রামেক এ করোনায় একদিনে আরও ১২ জনের মৃত্যু

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস রোববার সকালে করোনায় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১২ জনের মধ্যে করোনা বিধ্বস্ত চাঁপাইনবাবগঞ্জ জেলারই সাতজন রয়েছেন।  বাকি দুজন রাজশাহীর, দুজন নওগাঁ জেলার ও একজন নাটোর জেলার বাসিন্দা।

মৃতদের মধ্যে আটজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বাকি চারজন উপসর্গ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। এদের মধ্যে  আইসিইউতে মারা গেছেন তিনজন।

বর্তমানে রাজশাহী মেডিকেলে আক্রান্ত ২০৭ করোনা রোগী চিকিৎসাধীন। তিনি আরও বলেন, রাজশাহী অঞ্চলে দ্রুত কঠোর লকডাউন আরোপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো পথ নেই।

তিনি আরও বলেন, গত বছর মার্চে দেশে করোনা শুরুর পর থেকে রাজশাহী মেডিকেলে একদিনে একসঙ্গে এতজনের মৃত্যু আগে হয়নি। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এবং সেই সঙ্গে ভীতিকরও। তিনি করোনার এই ছোবল থেকে বাঁচতে সবাইকে ঘরে থাকা, জরুরি প্রয়োজনে বাহিরে গেলে মাস্ক পরিধানের পরামর্শ দেন।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর