April 13, 2026, 1:04 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীতে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রাজশাহীতে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহী মহানগরীর কাপাশিয়ায় বাংলাট্র্যাক ক্রিকেট অ্যাকাডেমি সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মতিহার থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করার কথা জানিয়েছে পুলিশ। রাজশাহীর মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, স্থানীয়রা দুপুরে ডোবায় লাশ ভেসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে কালভার্টের নিচের ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে। কালভার্টের ওপরে লুঙ্গি ও মাফলার পাওয়া গেছে। এ ছাড়া ওই বৃদ্ধের পরনে হাফপ্যান্ট ও কালো জ্যাকেট ছিলো। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে তিনি কোনো কারণে ওই ডোবায় নেমে আর উঠতে পারেননি। ঠা-া পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ওই বৃদ্ধের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর