April 7, 2026, 4:42 am

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আশা রংপুর জেলা শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা ২০২০ অনুষ্ঠিত

আবুল হোসেন বাবলু,বিশেষ প্রতিনিধি রংপুরঃ
আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসুচী বাস্তবায়নের লক্ষে ২ দিন ব্যাপী শিক্ষা
সেবিকা সম্মেলন ও কর্মশালার আয়োজন করে আশা রংপুর। আশা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়া রোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালনা করছে। বর্তমানে ৬৩টি জেলায় ১২৫০টি আশা ব্রাঞ্চের ১৮৯৫০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে,দারিদ্র পরিবারের প্রায় ৫ লক্ষ শিক্ষার্থী এই কর্মসূচির সুবিধা পাচ্ছে। আশা রংপুর জেলায় ৭৮ টি ব্রাঞ্চের মধ্যে ৩৮ টি আশা-ব্রাঞ্চের ৫৭৫টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৭ হাজার ৮৭০ জন শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে। প্রতিটি শিক্ষা কেন্দ্রে একজন শিক্ষা সেবীকার মাধ্যমে পাঠদান পরিচালনা করা হয়। এই কর্মসূচির সফল বাস্তবায়ন এবং সেবিকা গনকে উৎসাহিত করার জন্য রংপুর জেলায় সকল শিক্ষা সেবিকা, শিক্ষা সুপারভাইজার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী ব্রাক লার্নিং সেন্টার রংপুরে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসিফ আহসান জেলা প্রশাসক রংপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এম শাহজাহান সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার রংপুর, জনাব খন্দকার মোঃ ইকবাল হোসেন (সুপারিনটেনডেন্ট) প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রংপুর। স্বাগত বক্তব্য রাখেন মুরতাজা হাসান (ডিভিশনাল ম্যানেজার) ।  মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে, উক্ত সম্মেলনে আশার কেন্দ্রীয় কার্যালয় রংপুর ডিভিশন ও জেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আসিফ আহসান বলেন, আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি’র মাধ্যমে গ্রামের হতদরিদ্র শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাচ্ছে। এবং স্কুলে ঝড়ে পড়া শিক্ষার্থী’র সংখ্যা কমে যাচ্ছে, যা শিক্ষার মানকে অনেকাংশে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি এ প্রোগ্রাম এর অগ্রগতি কামনা করছি। সম্মেলনে আশা’র কেন্দ্রীয় কার্যালয়, রংপুর বিভিশন ও জেলা কর্মকর্তা আরএম, বিএম গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মামুনুর রশিদ ও সিনিয়র আরএম সাইদুর রহামন।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর