April 8, 2026, 9:52 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আরও ৪৬৮ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ৪৬৮ জন রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি। সোমবার দিবাগত রাতে জল ও স্থল সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করছিল। মঙ্গলবার সকালে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

mostbet

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার সকালে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে জলসীমানা অতিক্রম করছিল প্রায় ৪৬৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু। সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।

গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার রোহিঙ্গাকে আটকের পর মানবিক সহায়তা দিয়ে বিজিবি স্বদেশে ফেরত পাঠিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত চৌকিতে হামলাকারীদের সহযোগিতার অভিযোগ তুলে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালায় সেদেশের সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় গৃহহারা হয় ৩০ হাজার মানুষ। পালাতে গিয়ে গুলিতে মৃত্যু হয় অনেকের। আতঙ্কে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে প্রায় ৭৮ হাজার রোহিঙ্গা। এসব রোহিঙ্গারা এখনো টেকনাফের লেদা, নয়াপাড়া, শামলাপুর ও উখিয়ার কুতুপালং ও বালুখালীর ক্যাম্পে অবস্থান করছে। আর চলমান অরাজকতায় এ পর্যন্ত প্রায় ১০-১৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। অনুপ্রবেশের আশায় সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান করছে আরও ৩০-৩৫ হাজার রোহিঙ্গা। যাদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।

Share Button

     এ জাতীয় আরো খবর