April 10, 2026, 3:16 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত তরুণরাই বিশ্ব জয় করবে- সিংড়ায় প্রতিমন্ত্রী পলক

প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত তরুণরাই বিশ্ব জয় করবে- সিংড়ায় প্রতিমন্ত্রী পলক

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা

mostbet

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত এদেশের তরুণরাই একদিন বিশ্ব জয় করবে। এই লক্ষ্য নিয়ে তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও বিশ্বমানের প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শনিবার (০২রা ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে তিন মাসের প্রশিক্ষণ শেষে ৫৩৯ জন প্রশিক্ষণার্থীর মধ্যে চেক ও অভিজ্ঞতার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের মডেল হতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা এবং তথ্য প্রযুক্তির রুপকার সজীব ওয়াজেদ জয়ের অনন্য অবদানের কারণেই এ অর্জন সম্ভব হচ্ছে।
তিনি বলেন, ‍জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার যুদ্ধ ঘোষণা করেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এরআগে প্রতিমন্ত্রী সিংড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের নব নিয়োগপ্রাপ্ত নৈশ প্রহরীদের সঙ্গে মতবিনিময় করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর