April 7, 2026, 4:54 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছিলেন মেয়র আনিসুল: প্রধানমন্ত্রী

সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছিলেন মেয়র আনিসুল: প্রধানমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেছেন, জনকল্যাণ ও সেবামূলক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছিলেন। জনবান্ধব এই মেয়রের মৃত্যুতে দেশ ও জাঁতি একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধিকে হারাল। আড়াই বছর আগে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন আনিসুল হক। মস্তিস্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’য়ে আক্রান্ত হয়ে কয়েক মাস লন্ডনের একটি হাসপাতালে আইসিইউতে থাকার পর গত বৃহস্পতিবার মৃত্যু ঘটে আনিসুল হকের। সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের ভাই আনিসুল হকের বয়স হয়েছিল ৬৫ বছর। টিভি উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর তৈরি পোশাক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়া আনিসুল হক এফবিসিসিআইর সভাপতি ছিলেন। তার আগে বিজিএমইএর সভাপতিও হন তিনি। প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত আনিসুল হকের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার এক শোক বার্তায় স্পিকার বলেন, ‘মেয়র আনিসুল একজন প্রখ্যাত ব্যবসায়ী, সফল শিল্পপতি এবং আধুনিক বিজ্ঞান চিন্তা চেতনার মানুষ ছিলেন। এছাড়াও নাগরিক জীবনের উন্নয়ন ও নগরবাসীর স্বাচ্ছন্দ্যের প্রতি তার প্রখর দৃষ্টি ছিল’। শিরীন শারমীন চৌধুরী মরহুম আনিসুল হক-এর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ আ স ম ফিরোজ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার এক শোকবার্তায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, আনিসুল হকের মৃত্যুতে দেশ একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী হারালো। সদা হাস্যোজ্জ্বল এ রাজনীতিবিদের মৃত্যুতে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয় বলে তিনি উল্লেখ করেন। বিরোধীদলীয় নেতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। গতকাল শুক্রবার এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দলের যেকোনো কর্মসূচিতে আনিসুল হকের উপস্থিতি ছিল সবসময় সরব। একজন সৎ, ত্যাগী, আদর্শবান রাজনীতিক হিসেবে তিনি আজীবন মানুষের মনে বেঁচে থাকবেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। মন্ত্রী বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর