April 23, 2026, 7:09 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

সিলেটে মসজিদের মাটি খোঁড়ার সময় ৫টি গ্রেনেড উদ্ধার

সিলেটে মসজিদের মাটি খোঁড়ার সময় ৫টি গ্রেনেড উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমায় একটি মসজিদের মাটি খোঁড়ার সময় পাঁচটি গ্রেনেড ও গুলি ভরতি ম্যাগাজিন পেয়েছেন শ্রমিকরা। গতকাল বুধবার কদমতলী দরিয়া শাহ (র.) মাজার মসজিদ এলাকায় গ্রেনেডগুলো পাওয়া যায় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। ওসি জানান, মাজারের মসজিদটির ভবন ভেঙে নতুন করে নির্মাণ কাজ চলছে। বেলা ৩টার দিকে শ্রমিকরা মাটি খোঁড়ার সময় পাঁচটি গ্রেনেড ও ১৯টি গুলি ভরতি ম্যাগাজিন দেখতে পায়। পরে পুলিশ গিয়ে সেগুলো হেফাজতে নেয়। গ্রেনেড ও ম্যাগজিনগুলোতে মরিচা ধরা। এগুলো মুক্তিযুদ্ধের সময়কালের হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রেনেড ও ম্যাগাজিন সেনাবাহিনীর সদস্যদের হস্তান্তর করা হবে বলে জানান ওসি খায়রুল।

Share Button

     এ জাতীয় আরো খবর