April 13, 2026, 3:41 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চাঁদপুরে শিক্ষক হত্যায় যুবকের যাবজ্জীবন

চাঁদপুরে শিক্ষক হত্যায় যুবকের যাবজ্জীবন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চাঁদপুরের কচুয়ায় মক্তবের শিক্ষক হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। দণ্ডিত মোহাম্মদ রনি কচুয়া উপজেলার শিলাস্থন গ্রামের সরকার বাড়ির শাহজাহান কারীর ছেলে। যাবজ্জীবনের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। মামলার বরাত দিয়ে পিপি আমান উল্লাহ জানান, ২০১৬ সালের ২ অক্টোবর সকালে মক্তবে শিক্ষার্থীদেরকে আরবি পড়ানোর সময় এ আকস্মিক হামলা চালিয়ে শাহ আলমকে (৬০) ধারালো ছুরি দিয়ে আঘাত করেন রনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর রনি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। ঘটনার দিন বিকালে শাহ আলমের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর