April 17, 2026, 12:00 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

এফডিসির ৯ নম্বর ফ্লোরে মিমের ‘লাল লিপস্টিক’

এফডিসির ৯ নম্বর ফ্লোরে মিমের ‘লাল লিপস্টিক’

mostbet

ডিটেটিভ বিনোদন ডেস্ক

এফডিসির ৯ নম্বর ফ্লোরে হয়ে গেল মিমের নতুন ছবি ‘আমি নেতা হব’-এর আইটেম গানের শুটিং। গানের শিরোনাম ‘লাল লিপস্টিক’।

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এ গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন ও তৃষা। মিমকে বেশ কয়েকটি পোশাকে এ গানে পারফর্ম করতে দেখবেন দর্শক। গানটির দৃশ্যধারণের সময় ক্যামেরায় ছিলেন লাল মাহমুদ ও আশিকুর রহমান। মিম বলেন, গানটি বেশ সুন্দর। আর গানের বেশিরভাগ অংশের শুটিং সোমবার রাতে শেষ হয়েছে। একটা অংশ বাকি আছে যেটা শাকিব খানের সঙ্গে ৪ঠা অক্টোবর শুটিং হওয়ার কথা রয়েছে। গানে কস্টিউম ডিজাইনার ও স্টাইলিস্ট হিসেবে কাজ করছেন রামীম রাজ। আর কোরিওগ্রাফি করেছেন তানজীল ভাই। আশা করি, গানটি সবার পছন্দ হবে। গানটির প্রোডাকশন ডিজাইন করেছে ঈগলস ড্যান্স। প্রসঙ্গত, শাপলা মিডিয়ার প্রযোজনায় ও উত্তম আকাশের পরিচালনায় এ ছবিতে শাকিব খান, বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানীসহ আরো অনেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর