April 9, 2026, 7:20 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

স্মার্ট এনআইডি দেশের নাগরিকদের একটি ডিজিটাল ডকুমেন্ট: কবিতা খানম

স্মার্ট এনআইডি দেশের নাগরিকদের একটি ডিজিটাল ডকুমেন্ট: কবিতা খানম

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেশের নাগরিকদের পরিচয়বাহী আধুনিক পরিশিলিত একটি ডিজিটাল ডকুমেন্ট। বর্তমান বিশ্বে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি প্রস্তুত করা। এই পরিচয়পত্র একটি বহনযোগ্য দলিল। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণ ও কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম একথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিকদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সেবা-সুবিধা-সুশাসন প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করবে। এই পরিচয়পত্রে দেশাত্মবোধক বিভিন্ন উপাদান বিশেষ বিবেচনায় রেখে বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহার করা হয়েছে, যা পরিচয়ধারীকে বাংলাদেশি চেতনায় উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, সিটি করপোশেনগুলোতে এ কার্ড সরবরাহের পরে জেলা পর্যায়ে সরবরাহের পদক্ষেপ গৃহীত হচ্ছে। আগামি ১ ডিসেম্বর ৩৭টি জেলায় একযোগে এই পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন হবে। কবিতা খানম আরও বলেন, বিদেশি কোম্পানি হাত সরিয়ে নিলেও আমরা কিন্তু ব্যর্থ হইনি। এই হাত সরিয়ে নেওয়ার পরে আমরা আমাদের সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছি। যার উদাহরণ পদ্মাসেতু এবং দ্রুততার সঙ্গে এই স্মার্টকার্ড বিতরণের অগ্রগতি। অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক বিশেষ উপস্থাপনা করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইমলাম। এসময় ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ।

Share Button

     এ জাতীয় আরো খবর