বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর দাবি
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মৌলভীভাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৪৫৩ এর সভা থেকে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানো ও রেশনিং চালুর দাবি জানিয়েছে রিকশা শ্রমিক ইউনিয়নের কালেঙ্গা আঞ্চলিক কমিটি গতকাল সন্ধ্যায়।
কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রিকশা শ্রমিক ইউনিয়নের কালেঙ্গা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা মিয়া ও সদস্য মোঃ মইনুল হোসেন প্রমূখ। বক্তারা বলেন- দ্র্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে রিকশা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। সেই সাথে যথাযথ ভাড়া নির্ধারণ না করায় যাত্রী সাধারণের সাথে ভাড়া নিয়ে বাদানুবাদ লেগেই থাকে এবং কোন কোন ক্ষেত্রে রিকশা শ্রমিকদের শাররিক লাঞ্চনার শিকার হতে হয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির বাজারে সরকার আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে যার অবসম্ভ্যাবী প্রভাব পড়বে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে। দেশের সামগ্রিক অর্থনীতির চাপ ও বিশ্ববাজারে জ্বালানি তেলের নি¤œ মূল্য বিবেচনায় যখন বিদ্যুতের মূল্য কমানো উচিত তখন সরকার জনগণের কথা না ভেবে গ্যাসের মূল্য বৃদ্ধির পর এখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে।

বক্তারা অবিলম্বের সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে গ্যাস-বিদ্যুত-জ্বালানি তেলের মূল্য কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আনার দাবি জানান। সভা থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, শহরের সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন, রিকশা শ্রমিকদের উপর জুলুম অত্যাচার বন্ধ, স্বল্পমূল্যে রেশনিং চালু, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানানো হয়।