April 13, 2026, 8:49 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বাগেরহাটে এক সপ্তাহের ব্যবধানে আবারও লাশ উদ্ধার

বাগেরহাটে এক সপ্তাহের ব্যবধানে আবারও লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

বাগেরহাটের ফকিরহাটে এক সপ্তাহের ব্যবধানে আরও এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এবার উপজেলার পিলজংগ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেড়বাড়ী এলাকার একটি সুপারি বাগান থেকে শওকত হোসেন ওরফে স্বপন দত্ত (৫০) নামের এক কাচামাল বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার সকাল ৯টায় ওই গ্রামের দেলোয়ার হোসেনের সুপারি বাগানে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন রির্পোট শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে তাকে হত্যা করা হয়েছে, নাকি সুপারি গাছ থেকে পড়ে সে মারা গেছে এনিয়ে এলাকায় ধ্রুম জালের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলতে পারেনি পুলিশ। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মিজানুর রহমান, কর্মকর্তা ইনচার্জ আবু জাহিদ শেখ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

মৃত শওকত হোসেন শ্যামবাগাত গ্রামের সুদিপ কুমার দত্তের পুত্র। সে গত ১০মার্চ ১৯৯৬ইং সালে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহন করে একই এলাকার মুসনুর আলীর কন্যা হোসনেআরাকে বিবাহ করে বসবাস করছে। এর আগের পক্ষে তার স্ত্রী ও ২সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানান।

উল্লেখ্য, পুলিশ গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৮টার লকপুর ইউনিয়নের জাড়িয়া এলাকার মোঃ সাইদুল শেখের মৎস্য ঘেরের পাড় থেকে মোঃ রবিউল ইসলাম নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর