April 13, 2026, 11:46 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নাটোরে ট্রাকচাপায় শিশু নিহত

নাটোরে ট্রাকচাপায় শিশু নিহত

mostbet

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা

নাটোরে ট্রাকের চাপায় প্রাইভেটকারে থাকা ইসা (০২) নামে একটি শিশু নিহত হয়েছে। সে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) আতাউর রহমানের (৩৫) মেয়ে।
এ দুর্ঘটনায় আতাউর ও তার পরিবারের সদস্যসহ আরো পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গাজির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপর আহতরা হলেন-আতাউরের স্ত্রী রেজওয়ানা আরেফিন (২৪), ছোট ভাই মোস্তাফিজুর রহমান মানিক (৩০), শ্যালক সুমন (৩৫) ও প্রাইভেটকার চালক বগুড়ার বনির মোড় এলাকার আলমঙ্গীর হোসেনের ছেলে রবিন (২৮)। আতাউরের বাড়ি ঝিনাইদহের হাতুরিয়া বাজার এলাকায় এবং তার শ্যালক সুমনের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায়।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় বগুড়া কার্যালয়ের পরিচালক মো. আশরাফুজ্জামান ও হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তারা জানান, আতাউর তার চাচা শ্বশুরকে দাফন করার জন্য সকালে পরিবার নিয়ে প্রাইভেটকারে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে গাজির বিল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ইসাসহ প্রাইভেটকারের সবাই আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইসা।

Share Button

     এ জাতীয় আরো খবর