April 16, 2026, 6:02 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিরাজগঞ্জের কামারখন্দে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা-মামলা দায়ের

মোঃ ওমর আলী ভূঞা,সিরাজগঞ্জ জেলা ব্যুরো প্রধানঃ

mostbet

সিরাজগঞ্জের কামারখন্দে নান্দিনা কামালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর

প্রতিকি ছবি

এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মামলা দায়েরের পর থেকে বৃদ্ধ নুরুল ইসলাম শেখ (৬২) পলাতক রয়েছেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৫ জানুয়ারী বিকেলে কামারখন্দে নান্দিনা কামালিয়া গ্রামে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী নিজ ঘরে অবস্থান করছিলো। এসময় বাড়ির পাশ্ববর্তী বৃদ্ধ নুরুল ইসলাম শেখ স্কুল ছাত্রীর ঘরে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। স্কুল ছাত্রীর চিৎকার করলে নুরুল ইসলাম শেখ পালিয়ে যায়। ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্কুল ছাত্রীর মা রহিমা বেগম গত ৮ ফেব্রুয়ারী কামারখন্দ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষনের চেষ্টা) মামলা (মামলা নং ৩/১৯)  দায়ের করেন।কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্কুল ছাত্রীর চাচা শামীম রেজা বলেন, ধর্ষনের চেষ্টার ঘটনাটি প্রথমেই পুলিশকে অবগত করা হয়েছিলো। এই ঘটনা বৃদ্ধ নুরুল ইসলামের পক্ষ থেকে মিমাংসার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু আমাদের পক্ষ থেকে রাজি না হওয়ায় নুরুল ইসলাম তার বাড়িঘরে হামলার অভিযোগ এনে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জি জানান, স্কুল ছাত্রী ধর্ষনের চেষ্টায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্ত কাজ চলছে। ওই ছাত্রী ও তার মা অন্যত্র থাকায় তার জবানবন্দি নেয়া যাচ্ছে না। মামলার আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর