April 12, 2026, 9:13 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নেত্রকোনায় নববধূর লাশ উদ্ধার

নেত্রকোনায় নববধূর লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় সাদিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সাদিয়া জেলার বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের মো. শামীম মিয়ার স্ত্রী। তিনি চার মাস আগে বাবার বাড়ি কেন্দুয়ার চান্দপাড়া গ্রাম থেকে পালিয়ে এসে শামীমকে বিয়ে করেন। সাদিয়ার বাবা অটোরিকশা চালক মো. রাহাবুল মিয়া এসব তথ্য জানান। সাদিয়া ও শামীম মোক্তারপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকে কর্মরত শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে চার মাস ধরে একটি বাসায় সাবলেট থাকতেন। শহীদুল জানান, সকাল ১০টা পর্যন্ত সাদিয়ার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজায় টোকা দিতে গিয়ে দরজাটি ভেতর থেকে খোলা দেখতে পান। পরে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে সাদিয়াকে ঝুলতে দেখে প্রতিবেশীদের খবর দেন। পরে নেত্রকোনা পৌর কাউন্সিলর শিমুল চৌধুরী বেবি এসে থানায় খবর দেন। পরে সাদিয়ার স্বামী শামীমকে খবর পাঠালে তিনি ময়মনসিংহে আছেন বলে জানান। শহীদুল আরো জানান, শামীম বুধবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। তবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদিয়ার বাবা তার মেয়ের মোক্তারপাড়া বাসার সন্ধান পান এবং বাসায় এসে কিছুক্ষণ থেকে চলেও যান। এদিকে পুলিশের সঙ্গে কথা বলার পরপরই শামীমের নম্বরটি বন্ধ হয়ে যায়। নেত্রকোনা মডেল থানার এসআই আল আমিন ও হাদিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর