April 12, 2026, 9:27 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আগৈলঝাড়ায় জালিয়াতির আশ্রয় নেয়ায় এক শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে বরিশাল শিক্ষা বোর্ড

অপূর্ব লাল সরকার,আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এর স্বাক্ষর জাল

mostbet

প্রতিকি ছবি

করা প্রবেশপত্রধারী এক শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে শিক্ষা বোর্ডে।
জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় বরিশালের আগৈলঝাড়ায় ফরম পুরণ না করেও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর, প্যাড জালিয়াতির আশ্রয় নিয়ে সর্বশেষ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তৈরী করা প্রবেশপত্রে গত রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিচ্ছিল বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওই গ্রামের দীনেশ দাসের ছেলে ৯০০৬৯১ নং রোলধারী অভিযুক্ত ছাত্র সুব্রত দাস। সংবাদ পেয়ে বরিশাল বোর্ড সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টচার্য আগৈলঝাড়া কেন্দ্র পরিদর্শন করে অভিযুক্ত ছাত্র সুব্রত দাসের সাথে কথা বলেন। এসব বিষয় মা জানেন বলে শিক্ষার্থী জানায়। পরে বোর্ড সচিব তার মা সবিতা দাসকে ডেকে আনলে সবিতা সচিবকে জানান, ‘ আমার যা বলার তা ইউএনও-কে বলেছি। নতুন করে আর কিছু বলব না’ !
সবিতার ঔদ্ধত্যপূর্ণ আচরণে বিস্ময় প্রকাশ করেছেন বোর্ড সচিবসহ ভিজিলেন্স টিমের অপর সদস্যরাও। বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন বিহারী জয়ধরের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান। বরিশাল বোর্ড সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টচার্য ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের রিপোর্টের পর রোববার বিকেলে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম এর স্বাক্ষরিত স্মারক নং- বশিবো/পনি/এসএসসি/২০১৯/১৮৮৬ প্রজ্ঞাপন দ্বারা অভিযুক্ত ছাত্র সুব্রত দাসের পরীক্ষা বাতিল করেন। যার অনুলিপি গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৬ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর