চাঁদপুরে গলায় মাফলার পেঁচানো এক বৃদ্ধের লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

চাঁদপুর শহরের বিুদী এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের গলায় মাফলার পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার এসআই অনুপ বড়ুয়া জানান, গত বুধবার রাতে বিুদী এলাকার একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। এসআই অনুপ বলেন, রাতে স্থানীয় এক নারী লাশটি দেখতে পেয়ে অন্যান্যের জানান। পরে পুলিশ খবর পেয়ে লাশটি থানায় নিয়ে আসে। তার গলা মাফলার দিয়ে পেঁচানো ছিল। চোখ থেকে রক্ত গড়ানোর দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, এ ছাড়া পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।