ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন প্রসঙ্গ তুলতেই সাংবাদিকদের উপর ক্ষোভে ফেটে পড়লেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে শুরু থেকেই দারুণ খেলছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এরইমধ্যে ১৪ ম্যাচে ২১টি গোলের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে নিজে করেছেন ১৩টি গোল।
দারুণ ছন্দে এগিয়ে চলেছে নেইমারের দলও। লিগ ওয়ানে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করে তারা।
তবে কিছু সংবাদ মাধ্যমের গুঞ্জন, পিএসজিতে সুখে নেই নেইমার। সতীর্থ স্ট্রাইকার এদিনসন কাভানি ও কোচ উনাই এমেরির সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না তার।
এর মধ্যে সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম আবার জানায়, ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে টানতে আগ্রহী রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে সেল্টিকের বিপক্ষে দলের ৭-১ ব্যবধানের জয়ের পর এই প্রসঙ্গ তুলতেই সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন ম্যাচটিতে জোড়া গোল করা নেইমার।
“আপনাদের কী কথা বলার মতো আর কিছু নেই?”