April 12, 2026, 9:20 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মালু মাস্টার বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে গাবতলীতে ছাত্র-ছাত্রীদের মাঝে জ্যাকেট বিতরণ

মোঃ রুবেল,পীরগাছা (বগুড়া) প্রতিনিধিঃ

mostbet

আব্দুল মালেক সরকার (মালু মাস্টার) বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বগুড়া গাবতলীর হাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবন্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়েছে। বৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাস্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি (মালু মাস্টার) প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সভাপতি আঃ বাছেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাদেমুল হক, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, সাংবাদিক ও সুজন নেতা আতাউর রহমান, হাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদস্য জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক রবিউল ইসলাম। অন্যান্যদের মধ্য ছিলেন সহকারী শিক্ষক সুফিয়া খাতুন, আফরোজা আকতার, রোকশান হাফিজ, ফারজানা আফরিনসহ অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর