মোঃ ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক
নির্বাচন ২৬ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক পদে নিপেশ কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম ও অর্থ সম্পাদক পদে আতাউর রহমান নির্বাচিত হয়েছেন।এতে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্ধি নুরুল হক, সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন, সাগঠনিক সম্পাদক পদে শহিদুর রহমান উজ্জল ও অর্থ সম্পাদক পদে আশরাফ মিয়া প্রতিদ্বন্ধিতা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ জানুয়ারি ২০১৯/ইকবাল