April 8, 2026, 7:25 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

অস্ট্রেলিয়ার বড় লিড লাবুশেন-হেডের ব্যাটে

অস্ট্রেলিয়ার বড় লিড লাবুশেন-হেডের ব্যাটে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

৮৪ রান করেছেন ট্রাভিস হেড। মার্নাস লাবুশেন ৮১। অবিশ্বাস্য হলেও সত্যি, চলতি অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এই দুটি! এর আগে আশি ছুঁতে পারেননি কেউই। টেস্ট ক্রিকেটে এখনও নবীন এই দুজনের ব্যাটেই অস্ট্রেলিয়া পেল বড় লিড।

দিন-রাতের ব্রিজবেন টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৩২৩ রান করেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল ১৪৪। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ১৭৯ রানের।

লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমল নিয়েছেন ৫ উইকেট। তবে লাবুশেন ও হেডের জুটি অস্ট্রেলিয়াকে এগিয়ে নেয় অনেকটা।

২ উইকেটে ৭২ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে হারায় শুরুতেই। ৮২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দলকে এগিয়ে নেন লাবুশেন ও হেড।

পঞ্চম উইকেটে ১৬৬ রানের জুটি গড়েন দুজন। নিজের আগের তিন টেস্টে লাবুশেনের সর্বোচ্চ ছিল ৪৩। এবার প্রথম ফিফটি করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু তাকে থামান ধনাঞ্জয়া ডি সিলভা। লাবুশেনের ১৫০ বলে ৮১ রানের ইনিংসে চার মাত্র তিনটি।

নিজের আগের সেরা ৭২ পেরিয়ে যান হেড। তবে সপ্তম টেস্ট খেলা নামা ব্যাটসম্যানও পাননি প্রত্যাশিত সেঞ্চুরির দেখা। চতুর্থ টেস্ট ফিফটিতে আউট হয়ে যান ৮৪ রানে।

এই জুটি ভাঙার পর আর খুব বেশি দূর এগোতে পারেনি অস্ট্রেলিয়া। অভিষিক্ত কার্টিস প্যাটারসনের সম্ভাবনাময় ইনিংস থামে ৩০ রানে। দশে নেমে মিচেল স্টার্ক করেন ২৫ বলে ২৬। অস্ট্রেলিয়া ৫১ রানে হারায় শেষ ৫ উইকেট।

তবে ততক্ষণে অস্ট্রেলিয়া পেয়ে গেছে বিশাল লিড। দিনের শেষ সময়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দিনের শেষ বলে হারিয়েছে অন্যতম ব্যাটিং স্তম্ভ দিমুথ করুনারতেœকে। ইনিংস পরাজয় এড়াতে তাদের চাই আরও ১৬২ রান।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৪৪

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন ৭২/২) ১০৬.২ ওভারে ৩২৩ (হ্যারিস ৪৪, লায়ন ১, লাবুশেন ৮১, হেড ৮৪, প্যাটারসন ৩০, পেইন ০, কামিন্স ০, স্টার্ক ২৬*, রিচার্ডসন ১; লাকমল ৫/৭৫, কুমারা ১/৩৭, চামিরা ১/৬৮, দিলরুয়ান ২/৮৪, ধনাঞ্জয়া ১/২২, করুনারতেœ ০/১৪)।

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬ ওভারে ১৭/১ (করুনারতেœ ৩, থিরিমান্নে ৬*; স্টার্ক ০/২, রিচার্ডসন ০/২, লায়ন ০/৫, কামিন্স ১/০)।

 

Share Button

     এ জাতীয় আরো খবর