April 8, 2026, 1:53 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

২০২২ সাল নাগাদ ৯টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে : রেলমন্ত্রী

২০২২ সাল নাগাদ ৯টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে : রেলমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ২০২২ সাল নাগাদ দেশের আরো ৯টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে। গতকাল মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান জেলাগুলো হচ্ছে, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান ও কক্সবাজার। মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত। পর্যায়ক্রমে অন্যান্য জেলাগুলোকেও নেটওয়ার্কের আওতায় আনা হবে। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডোর ডাবল লাইনে উন্নীতকরণ, বিদ্যমান রেলপথের মানোন্নয়ন, রোলিং স্টক সমস্যা দূরীকরণ, জনবলের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশে রেলওয়ের আয় বৃদ্ধি তথা বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নয়নের জন্য ২০১০ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ২০ বছরে বাস্তবায়নের জন্য রেলওয়ে মহাপরিকল্পনা সরকার অনুমোদন করেছে। মুজিবুল হক বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের পর শেরপুর, ঝালকাঠি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী, বরগুনা ও মাগুরা এই ৭টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে।

Share Button

     এ জাতীয় আরো খবর