জিতেন চন্দ্র দাস,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ষষ্ঠ ও নবম
শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, ২০১৯ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ২০১৮ সালের এসএসসি, জেএসসি ও বার্ষিক পরীক্ষায় প্রতিটি শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১ টায় ওই বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন, সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ে সভাপতি (অব:প্রাপ্ত সৈনিক) ফজলুর রশিদ, রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, প্রভাষক এস এম মাইদুল ইসলাম, প্রভাষক হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মাহমুদা আক্তার স্মৃতি, আরএসডিএ এর নির্বাহী পরিচালক, আব্দুল ওয়াহাব, সিএসডিকের নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার, অভিভাবক দেলোয়ার হোসেন,
খলিলুর রহমানসহ সকল শিক্ষক ও শিক্ষার্থী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন , সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী।বিশেষ অতিথি রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী বলেন, আমাদের এলাকায় যেহেতু মন্ত্রী রয়েছেন, সেহেতু আশা করছি সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়টি এমপিও হবে। বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকার শিক্ষার্থীদের পড়ালেখার জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন।সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। অদ্যবধি ওই বিদ্যালয়ের শিক্ষকগণ বিনা বেতনে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এই বিদ্যালয় থেকে গত ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় সাধারণ বৃত্তি পেয়ে কুড়িগ্রাম জেলায় রেজাউল ইসলাম নামের এক শিক্ষার্থী প্রথম হয়েছে। সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে ১৩৪জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।২১৫জন শিক্ষার্থী ষষ্ঠ ও নবস শ্রেণীতে ভর্তি হয়েছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে শিক্ষকগণ খেয়ে না খেয়ে প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন। তাই বর্তমান শিক্ষাবান্ধব সরকারের কাছে প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত করা দাবী এলাকাবাসীর।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জানুয়ারি ২০১৯/ইকবাল