March 14, 2026, 11:30 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

১০ কেজি ওজনের রসগোল্লা

১০ কেজি ওজনের রসগোল্লা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ভারতে রসগোল্লার ভৌগোলিক স্বীকৃতি (জিআই) পেল পশ্চিমবঙ্গ। দেশটির ওডিশা রাজ্যের সঙ্গে আড়াই বছর ধরে দর-কষাকষির পর এই স্বীকৃতি পেল তারা।

এই উপলক্ষে গতকাল মঙ্গলবার কলকাতায় রসগোল্লা উৎসব শুরু হয়। উৎসবকে সামনে রেখে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়ায় ১০ কেজি ওজনের একটি রসগোল্লা তৈরি করা হয়েছে। গত রোববার রাতে চারজন কারিগর মিলে এই রসগোল্লা বানিয়েছেন।

স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে ফুলিয়া বাসস্ট্যান্ডের একটি মিষ্টির দোকানে রসগোল্লাটি বানানো হয়। ফুলিয়াবাসীর দাবি, কলকাতা নয়, সেখানে হারাধন ম-ল ১৮৬৪ সালে প্রথম রসগোল্লা তৈরি করেছেন। ফুলিয়াবাসী এর মধ্যে জিআই স্বত্ব পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। একই সঙ্গে এই ১০ কেজি ওজনের রসগোল্লাকে গিনেস বুকে তোলার জন্যও আবেদন করেছে।

যদিও কলকাতার চিনি ব্যবসায়ী নবীন চন্দ্র দাসকে রসগোল্লার প্রথম আবিষ্কারক হিসেবে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর