January 21, 2026, 4:28 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার সাভার উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক কাদের মিয়া (২৮) উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরি করতেন। সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, শিশুটি ওই এলাকার একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করে। গত রোববার রাতে কাদের তাকে কৌশলে ধরে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। শিশুর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে কাদেরকে আটক করে পুলিশে দেয় বলে জানান ওসি কাদির। গতকাল সোমবার সকালে পুলিশ শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর