January 23, 2026, 8:15 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়: এএসআইসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়: এএসআইসহ গ্রেপ্তার ৩

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া সদরে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় পুলিশের এক এএসআই ও কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অপহৃত ব্যবসায়ী জাকির হোসেন ভূইয়া বাদী হয়ে মামলাটি করেন বলে সদর মডেল থানার ওসি নবীর হোসেন জানান। গ্রেপ্তাররা হলেন সদর মডেল থানা পুলিশের এএসআই রফিকুল ইসলাম ও কনস্টেবল শরীফুল ইসলাম এবং সদর উপজেলার বেতবাড়িয়ার আল আমিনের স্ত্রী আঁখি আক্তার। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার বরাত দিয়ে ওসি নবীর বলেন, গত সোমবার দুপুরে শহরের মসজিদ রোড পূবালী ব্যাংকের সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী জাকির হোসেন। এ সময় আঁখি অসুস্থতার ভান করে তার গায়ে ধাক্কা দিয়ে তাকে রিকশায় উঠিয়ে দিতে বলেন। রিকশা উঠিয়ে দিলে আঁখি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। মানবিক কারণে জাকির তাকে বাড়ি পৌঁছে দিতে রাজি হন। পরে আঁখির কথামত তার বাড়িতে প্রবেশ করলে সেখানে আগে থেকে অবস্থান করা এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুল তার চোখ বেঁধে হত্যার হুমকি দেন। এ সময় তারা জাকিরের কাছে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে সেই টাকা বিকাশের মাধ্যমে এনে দিতে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, জাকির আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করে এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুলের কথা মতো কয়েকটি বিকাশ নম্বরে ৮৩ হাজার টাকা এনে দেন। আরও টাকার জন্য জাকির আরেক আত্মীয়কে ফোন দিয়ে বিকাশ নম্বর দিলে ওই আত্মীয় বিষয়টি আমাকে জানান। পরে প্রযুক্তির ব্যবহার করে জানা যায় বিকাশ নম্বরটি শহরের মধ্যপাড়া এলাকার ‘মা জেনারেল স্টোর অ্যান্ড টেলিকমের। বিষয়টি অপহরণকারীরা জানতে পেরে জাকিরকে মারধর করে অটোরিকশায় তুলে শহরের পুনিয়াউট এলাকায় ফেলে দিয়ে যায়। এরপর জাকির থানায় এসে পুরো ঘটনা জানালে রাতেই এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। আর গতকাল মঙ্গলবার সকালে আঁখিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর