January 19, 2026, 2:33 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

নতুন বিজ্ঞাপনে মৌসুমী

নতুন বিজ্ঞাপনে মৌসুমী

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রী মৌসুমী বড় পর্দার অভিনয়ের বাইরে বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করছেন। রাজধানীর কোক স্টুডিওতে গতকাল নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এর নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক মেহেদী হাসিব। তিনি গতকাল মানবজমিনকে বলেন, এটা দারুণ একটা কনসেপ্টের বিজ্ঞাপন হতে যাচ্ছে। মৌসুমী আপা প্রধান মডেলের ভূমিকায় কাজ করছেন। আশা করি, এরফান চিনিগুড়া চালের নতুন এ বিজ্ঞাপনটি দর্শক পছন্দ করবেন।

মৌসুমী বলেন, এর আগে ২০১৫ সালে মেহেদী হাসিবের পরিচালনায় একটি বিস্কুটের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলাম। এবার এরফান চিনিগুড়া চালের মডেল হিসেবে কাজ করছি। বাজারে এরফানের পণ্যের সুপরিচিতি আছে আগে থেকেই। আশা করি, নতুন এ কাজটি দর্শক পছন্দ করবেন। ডট থ্রি প্রোডাকশনের ব্যানারে নির্মিত নতুন এ বিজ্ঞাপনটি খুব শিগগিরই দেশের সব টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়। এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে একটি স্টুডিওতে প্রেম’স কালেকশনের একটি ফটোসেশনে অংশ নেন মৌসুমী। সম্প্রতি ওমর সানী ও মৌসুমী একসঙ্গে ‘আমি নেতা হব’ নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এ ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। ছবিটিতে আরো অভিনয় করেছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। খুব শিগগির ছবিটি সেন্সরে জমা হবে। এ ছাড়া মৌসুমী এ কে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ ছবিরও কাজ শেষ করেছেন। এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। এ ছাড়া উত্তম আকাশের পরিচালনায় সামনে আরো একটি নতুন ছবিতে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন মৌসুমী।

Share Button

     এ জাতীয় আরো খবর