January 19, 2026, 2:17 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

নরসিংদীতে বাবার বিরুদ্ধে আট মাসের ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ

নরসিংদীতে বাবার বিরুদ্ধে আট মাসের ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নরসিংদী রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আট মাসের ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে; এ ঘটনায় পুলিশ পরিবারের তিন সদস্যকে আটক করেছে। রায়পুরা থানার এসআই আবুল কালাম জানান, উপজেলার মরজাল গ্রামে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে হত্যাকা-ের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে নিহত মাহিনের বাবা আপন মিয়া (২৫) পলাতক বলে পুলিশের ভাষ্য। এসআই কালাম পরিবারের বরাতে বলেন, আপন মিয়ার পৈতৃক বাড়ি নরসিংদী সদর উপজেলার চরআলোকবালি ইউনিয়নের বাখরনগর গ্রামে। আপন মিয়া সপরিবার রায়পুরা উপজেলার মরজাল গ্রামের অর্চনা বেগমের বাড়িতে ভাড়া বাসায় থেকে দিনমজুরি করতেন। অভাব-অনটনের কারণে পারিবারিক কলহ চলছিল। গতকাল মঙ্গলবার সকালেও ঝগড়া হয়। স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শিশুছেলেকে গলা কেটে হত্যার পর আপন মিয়া পালিয়ে যান বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় নিহত শিশুর মা মারুফা বেগম, দাদা বাবুল মিয়া ও চাচা স্বপনকে পুলিশ আটক করেছে। এসআই কালাম বলেন, ঘটনার মূল কারণ উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পলাতক আপন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর