January 23, 2026, 7:24 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

বগুড়ায় ভাতিজাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় চাচাকে হত্যাচেষ্টা

বগুড়ায় ভাতিজাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় চাচাকে হত্যাচেষ্টা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বগুড়ায় ‘অপকর্মের কারণে’ ভাতিজাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় চাচাসহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে; এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। নারুলী পুলিশ ফাঁড়ির এসআই মো. শফিক জানান, শহরের নারুলী উত্তরপাড়ায় কামরুজ্জামানের বাড়িতে হত্যাচেষ্টার এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন – কামরুজ্জামানের ভাতিজা শাওন (২৫) ও শাকিল (২৬)। ঘটনাস্থলে গিয়ে একতলা বাড়িটির ছাদের গ্রিল কাঁটা দেখা গেছে। বাড়ির তিনটি ঘরের বিছানা ও জিনিসপত্র এখানে-ওখানে ছড়ানো-ছিটানো, ঘরে ও সিঁড়িতে ছোপ ছোপ রক্ত দেখা গেছে। কামরুজ্জানের ভাই ওবায়দুর রহমান পেস্তা বলেন, ভোরের দিকে কামরুজ্জামানের বাড়িতে ডাকাত পড়েছে বলে খবর আসে। আমি এসে কামরুজ্জামান (৬৬), ভাবি মোসাম্মৎ রানি (৪৫) ও ভাতিজা শৌখিনকে (১৩) আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। আমরা তাদের দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। ভাবি ও ভাতিজার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। একই সময় স্থানীয়রা এসে শাওন ও শাকিলকে ধরে ফেলে জানিয়ে তিনি বলেন, আরও কয়েকজন হামলাকারী পালিয়ে গেছে। এসআই শফিক বলেন, কামরুজ্জামানরা ছয় ভাই। তাদের অপর ভাই মাহবুবর রহমান লেবু। লেবুর দুই ছেলে কানন ও শাওন। কদিন আগে ছয় ভাই মিলে সিদ্ধান্ত নিয়ে কানন ও শাওনকে অপকর্মের কারণে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় কামরুজ্জামান বড় ভূমিকা রাখেন। তাই প্রতিশোধ নিতে তাকে হত্যার উদ্দেশে এই হামলা চালানো হয় বলে আটক শাওন স্বীকার করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি চাপাতি, তিনটি প্যাথিডিনের অম্পুল, দুটি সিরিঞ্জ ও গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করেছে বলে তিনি জানান। তবে কী ধরনের অপকর্মের জন্য কানন ও শাওনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সে বিষয়ে পুলিশ কিছু বলেনি।

Share Button

     এ জাতীয় আরো খবর