April 9, 2026, 2:46 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

টঙ্গীতে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বাবা গ্রেফতার

টঙ্গীতে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বাবা গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান জানান, গত সোমবার সন্ধ্যায় নিহতের বড় বোন মোসাম্মৎ আঁখি বাদী হয়ে মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আরব আলী মুন্সী টঙ্গীর মধ্য গোপালপুর এলাকায় নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিনমজুরি করেন। তার পৈতৃক বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার দুলকুন্দি গ্রামে। মোসাম্মৎ আঁখি সাংবাদিকদের বলেন, ১০ বছর আগে তার মায়ের মৃত্যুর পর তার বাবা আবর আলী রিনা বেগম নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করে টঙ্গীতে বসবাস করেন। তখন থেকে আমি ও আমার ছোট বোন রিয়া আক্তার (১৪) ফরিদপুরে নানার বাড়িতে বসবাস করছিলাম। ১৩ নভেম্বর রিয়াকে ভাল স্কুলে ভর্তির লোভ দেখিয়ে টঙ্গীতে আনা হয়। এর পাঁচ দিন পর এখানকার একজন ভাড়াটিয়া ফোন করে জানান, রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার লাশও দাফন করা হয়েছে। রিয়ার মৃত্যুর খবর পেয়ে গত সোমবার সকালে আঁখি টঙ্গী আসেন বলে জানান। পরিদর্শক হাসানুজ্জামান বলেন, সৎমা ও বাবার বিরুদ্ধে মামলার পর রাতেই বাবা আরব আলীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করছে।
Share Button

     এ জাতীয় আরো খবর