January 19, 2026, 2:38 am

mostbet
সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

বরগুনায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ছাত্রলীগ নেতা রায়হান ৩ দিনের রিমান্ডে

বরগুনায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা: ছাত্রলীগ নেতা রায়হান ৩ দিনের রিমান্ডে
ডিটেকটিভ নিউজ ডেস্ক
 
বরগুনার পাথরঘাটায় কিশোরীকে গণধর্ষণ ও হত্যার পর লাশ গুমের অভিযোগে আটক পাথরঘাটা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হানকে আবারও ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাথরঘাটা পুলিশ পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক মো. মঞ্জরুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার প্রথম দফায় আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, রায়হানকে দ্বিতীয় দফায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে ১২ নবে¤¦র রোববার বিকেলে উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মাহমুদ ও কলেজের নৈশপ্রহরী জাহাঙ্গীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর