January 19, 2026, 2:58 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

কমলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে দায়ের কোপে বৃদ্ধা আহত

কমলগঞ্জে পারিবারিক  বিরোধের জের ধরে দায়ের কোপে বৃদ্ধা আহত

mostbet

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে এক রিক্সা চালকের দায়ের কূপে বৃদ্ধা গৃহবধূ  আফিয়া বেগম (৫০) গুরুরতরভাবে আহত হয়ে এখন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার  ভোর ৬টায় মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, শ্বশুড় শ্বাশুড়ির অনুমতি ছাড়া প্রতিবেশী মাসুক মিয়ার বাড়িতে যাওয়া নিয়ে সোমবার সন্ধ্যায় লঙ্গুরপার গ্রামের মখলিছ মিয়ার স্ত্রী আফিয়া বেগমের(৫০) সাথে তার ছোট ছেলে শাহ আলমের স্ত্রীর তর্ক বিতর্ক হয়েছিল। এর জের ধরে মঙ্গলবার ভোর ৬টায় লঙ্গুরপুল (সেতু) এলাকায় একা পেয়ে প্রতিবেশী রিক্সা চালক মাসুক মিয়া (৫৫) দা দিয়ে অতর্কিতভাবে গৃহবধূ আফিয়া বেগমকে কূপিয়ে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আহত গৃহবধূর স্বামী মখলিছ মিয়াসহ গ্রামবাসীরা তাকে (গৃহবধূকে) উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত গৃহবধূর বড় ছেলে কামাল মিয়া বলেন, বাড়ির পারিবারিক নিয়ম কানুন না মেনে তার ছোট ভাইর স্ত্রী প্রতিবেশী মাসুক মিয়ার বাড়িতে যাতায়াত করে। মুরব্বীদের মান্য করে না। এ নিয়ে সোমবার সন্ধ্যায় তার মা ( আফিয়া বেগম) আর ছোট ভাইর স্ত্রীর মাঝে তর্ক বিতর্ক হয়েছিল। এর জের ধরে প্রতিবেশী মাসুক মিয়া মঙ্গলবার ভোরে প্রাত ভ্রমনকালে একা পেয়ে মাকে (আফিয়া বেগমকে) দা দিয়ে কূপিয়ে আহত করে। মাসুক মিয়ার দায়ের কূপে তার মায়ের বাম  হাত ভেঙ্গে গেছে। তাছাড়া মাথাসহ দেহের বিভিন্ন স্থানে গুরুতর জখম আছে। এখন মাকে বাঁচানোর চিকিৎসায় ব্যস্ত আছেন দাবি করে কামাল মিয়া আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করবেন। কামাল মিয়া আরও জানান, রিক্সা চালক মাসুক মিয়া কমলগঞ্জ উপজেলা জামায়াতের একজন সক্রিয় সদস্য।

Share Button

     এ জাতীয় আরো খবর