ইমানুল সোহান, ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের
শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্ব-স্ব বিভাগের আয়োজনে সকাল ১০টা থেকে বরণ অনুষ্ঠান শুরু হয়। বরণ অনুষ্ঠাগুলোতে নবীনদের চোখে-মুখে উচ্ছাস
দেখা গিয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমানের সভাপতিত্বে বরণ অনুষ্ঠান শুরু হয়। এসময় বিভাগের প্রফেসর ড. নাসরিন আক্তার, প্রফেসর ড. গৌতম কুমার দাস, প্রফেসর ড. মোঃ রবিউল হোসাইন, সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশিদুজ্জামান ও ড. মোঃ মনজুর রহমান উপস্থিত ছিলেন। এসময় বিভাগের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়। একইভাবে ইংরেজি, লোক-প্রশাসন, আল ফিকৃহ এন্ড লিগ্যাল স্টাডিজ, ল্য এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগসহ ৩৩টি বিভাগে একইসাথে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বাংলা বিভাগের সাখাওযাত হোসেন নামের নবীন এক শিক্ষার্থী বলেন, ‘ ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই আশা আনুষ্ঠানিকভাবে পূরণ হলো আজ। বিভাগের শিক্ষক ও বড় ভাই-বোনদের ভালোবাসায় সিক্ত হলাম। এ বিষয়ে অর্থনীতি বিভাগের সন্দা সিনহা নামের এক শিক্ষার্থী বলেন, ‘ পথচলার প্রথম দিনেই বিভাগের বড় ভাইয়ের পক্ষ থেকে বই উপহার পেয়েছি। বিশ্বব্দ্যিালয় যে জ্ঞান-ভান্ডার ও প্রেরণার বাতিঘর তা প্রথম দিনেই উপলদ্ধি করলাম।’
নবীনবরণ অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশিদুজ্জামান বলেন, ‘ তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল আজ। গতানুগতিক পড়ালেখার গন্ডি পেরিয়ে জীবনবোধের জ্ঞান অন্বেষণে ছুটে চলবে তোমরা। কারণ ভর্তি-যুদ্ধের মধ্য সেরা শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছ তোমরা।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ জানুয়ারি ২০১৯/ইকবাল