April 8, 2026, 9:15 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আবারো ভারত দলে শঙ্কর, গিল

আবারো ভারত দলে শঙ্কর, গিল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ভারত দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর ও ব্যাটসম্যান শুভমান গিল। নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ডেকে পাঠানো লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে এসেছেন তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে দল থেকে বাদ দেওয়া হয় রাহুল ও পান্ডিয়াকে। একটি টিভি শোয়ে তাদের সেই মন্তব্যের ব্যাপারে তদন্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শঙ্কর দ্বিতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেবেন। এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং নিউ জিল্যান্ড সফরের দলে ডাক পেয়েছেন। অন্য দিকে ১৯ বছর বয়সী গিলকে নেওয়া হয়েছে নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে।

টিভি শো সম্প্রচারের পর তীব্র সমালোচনার মুখে পড়া পান্ডিয়া ও রাহুল ক্ষমা চান। দ্রুত ব্যবস্থা নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই ক্রিকেটারকেই সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর