January 23, 2026, 7:21 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

এখন স্বাভাবিক চালের বাজার: বাণিজ্যমন্ত্রী

এখন স্বাভাবিক চালের বাজার: বাণিজ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মাঝে দর চড়লেও তা কমে চালের বাজার এখন ‘স্বাভাবিক’ বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মোটা চাল ৪০ টাকার বেশি এবং সরু চাল ৫৬ টাকার বেশি থাকার মধ্যে রোববার সংসদে বক্তব্যে এই দাবি করেন তিনি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির বাজার দরের তথ্যে দেখা যায়, রোববার ঢাকার বাজারে মোটা চালের সর্বনিম্ন দর ছিল ৪২ টাকা, সরু চালের সর্বনিম্ন দর ছিল ৫৬ টাকা। উন্নত মানের সরু চালের সর্বোচ্চ দর ছিল ৬৫ টাকা।

এই বছরের মাঝামাঝিতে চালের দরের ঊর্ধ্বগতি সরকারকে ভাবিয়ে তুলেছিল। তখন চাল আমদানি বাড়াতে শুল্ক কমানোসহ নানা পদক্ষেপ নেওয়ার পর দাম কিছুটা কমে।

সংসদে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল চালের দাম বাড়ার কারণ ও তার পরিপ্রেক্ষিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে বলেন, “চালের বাজার এখন স্বাভাবিক রয়েছে।”

বাজার সহনীয় করতে আমদানি শুল্ক ২ শতাংশে নামিয়ে আনলেও দেশের কৃষকদের স্বার্থে তা আবার বাড়ানোর ইঙ্গিত দেন মন্ত্রী।

“আবার ধানের ফসল ওঠলে চালের আমদানি শুল্ক বসাতে হবে। নাহলে চাল আমদানি হতেই থাকবে, কৃষকেরা ধানের মূল্য পাবেন না।”

চালের পাশাপাশি নিত্যপণ্যের বাজারও এখন স্থিতিশীল বলে দাবি বাণিজ্যমন্ত্রীর।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য অসাধু আড়ৎদার ও ফড়িয়াদের দায়ী করেন তিনি বলেন, “জনজীবনে হয়রানি সৃষ্টিকারী অসাধু আড়ৎদার ও ফড়িয়াদের সিন্ডিকেট দমন করতে সরকার সক্ষম হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের সিন্ডিকেট গড়ে ওঠতে না পারে সে বিষয়ে কাজ করার জন্য সরকার প্রতিযোগিতা কমিশন গঠন করেছে।” খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম সংসদে জানান, দেশে চলতি নভেম্বর পর্যন্ত খাদ্যশস্যের গুদামজাত মজুদের পরিমাণ ৫ দশমিক ৭৭ লাখ টন।

সরকারি পর্যায়ে গুদামে খাদ্যশস্যের ধারণক্ষমতা ২০ দশমিক ২৩ লাখ টন। ধারণ ক্ষমতা ৩০ লাখ টনে উন্নীত করার কাজ চলছে বলে মন্ত্রী জানান।

 

Share Button

     এ জাতীয় আরো খবর