April 10, 2026, 5:26 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

খুলনা থেকে ডেকে এনে গোপালগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, আটক ১

খুলনা থেকে ডেকে এনে গোপালগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, আটক ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক
 
 প্রেমের কথা বলে খুলনা থেকে ডেকে গোপালগঞ্জে এনে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক দেবাশীষ বাড়ৈ (৩২) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কোনেরভিটা গ্রামের দ্বীপ চান বাড়ৈর ছেলে। কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, খুলনার তেরখাদা উপজেলার সপ্তম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে মাসখানেক আগে দেবাশীষের পরিচয় হয়। প্রেমের কথা বলে দেবাশীষ তাকে ডেকে আনেন গোপালগঞ্জ শহরে। শহর থেকে তাকে নিয়ে যান কোটালীপাড়ার লাটেঙ্গা গ্রামের মনির পাগলের আশ্রমে। সেখানে দেবাশীয় ও তার এক সহযোগী তাকে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে। আর আটক করে দেবাশীষকে। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জানিয়ে পরিদর্শক মোস্তাফিজুর বলেন, এ ঘটনায় মামলার পর দেবাশীষকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। দেবাশীষ স্বীকার করেছেন তারা দুইজন মিলে তাকে ধর্ষণ করেছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর