April 10, 2026, 2:15 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

নাটোরে মা-ছেলেকে গলাকেটে হত্যা, বাবাকে কুপিয়ে জখম

নাটোরে মা-ছেলেকে গলাকেটে হত্যা, বাবাকে কুপিয়ে জখম

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সদরে হাঁসুয়া দিয়ে নিজের ছেলে ও মাকে গলাকেটে হত্যার পর বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। সদর থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, গত রোববার রাতে উপজেলার দস্তানাবাদ ফকিরপাড়া গ্রামের এ ঘটনায় আলম সর্দার নামে (২৮) ওই যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের বাবা আহত সাহাদৎ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃত আলিফ সর্দার (১১) ও বিলকিস বেগমের (৪২) লাশ নাটোর সদর থানায় রয়েছে। ওসি সিকদার বলেন, রাত ৮টার দিকে ফকিরপাড়ার সাহাদৎ সর্দারের বাড়িতে হৈ চৈ শুনে গ্রামবাসী সেখানে যায়। এ সময় ওই বাড়িতে আলিফ সর্দার ও বিলকিস বেগমকে গলাকাটা লাশ দেখতে পান। স্ত্রী বিলকিস ও নাতি আলিফকে হত্যার কথা শুনে সাহাদৎ সর্দার বাড়িতে এলে তাকেও হাঁসুয়া দিয়ে গলায় আঘাত করেন ছেলে আলম। পরে এলাকাবাসীর সহায়তায় আলমকে আটক করে থানায় আনা হয় এবং তার বাবাকে হাসপাতালে নেওয়া বলে জানান তিনি। ওসি সিকদার আরও বলেন, আলম মাদকাসক্ত ও দুটি বিয়ে করেছেন। এনিয়ে পরিবারের সাথে তার বিরোধ চলছিল বলে এলাকাবাসী আমাদের জানিয়েছে। আলমকে জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনার ‘রহস্য’ উদঘাটন সম্ভব হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর