April 8, 2026, 8:40 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

খরুচে বোলিংয়ে আল আমিনের রেকর্ড

খরুচে বোলিংয়ে আল আমিনের রেকর্ড

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দল পেয়েছে এবারের বিপিএলে প্রথম জয়ের দেখা। এমন দিনেই অনাকাক্সিক্ষত এক রেকর্ডে নাম লেখালেন আল আমিন হোসেন। বিপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখন সিলেট সিক্সার্সের এই পেসারের। চিটাগং ভাইকিংসের বিপক্ষে গতকাল বুধবার সিলেট সিক্সার্সের জয়ের ব্যবধান শেষ পর্যন্ত ৫ রানে ঠেকেছে আল আমিন দেদার রান বিলিয়েছেন বলেই। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ পেসার ৪ ওভারে দিয়েছেন ৫৭ রান। বিপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি রান খরচের আগের রেকর্ড ছিল যৌথভাবে দিলশান মুনাবিরা ও কামরুল ইসলাম রাব্বির। মুনাবিরার এই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়েই। তবে তখন অন্য মালিকানায় দলের নাম ছিল সিলেট সুপার স্টার্স। প্রতিপক্ষ ছিল এই চিটাগং ভাইকিংসই। ২০১৫ বিপিএলের সেই ম্যাচে ৪ ওভারে ৫৪ রান দিয়েছিলেন লঙ্কান অফ স্পিনিং অলরাউন্ডার মুনাবিরা। গত বিপিএলে মুনাবিরাকে স্পর্শ করেন রাব্বি। যথারীতি আবারও দলের নাম সিলেট সিক্সার্স। রাজশাহী কিংসের বিপক্ষে সিলেটে ৪ ওভারে দিয়েছিলেন ৫৪ রান। ২০১৬ বিপিএলে খুলনা টাইটানসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন পেসার শফিউল ইসলাম। এবারের বিপিএলের প্রথম দিনে ঢাকা ডায়নামাইটসের হয়ে ৩ ওভারেই ৫৩ রান দেন রাজশাহী কিংসের আলাউদ্দিন বাবু।

Share Button

     এ জাতীয় আরো খবর