January 21, 2026, 4:22 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

কার্টুন চরিত্র ‘বেসিক আলী’তে সাবিলা নূর

কার্টুন চরিত্র ‘বেসিক আলী’তে সাবিলা নূর

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। ক্যারিয়ারের অল্প সময়ে দর্শকদের মধ্যে দারুণ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন এই গ্ল্যামার কন্যা। প্রতিটি নাটকে সাবিলার বৈচিত্র্যময় চরিত্র দর্শকের মনে দাগ কেটেছে। এবার এই অভিনেত্রীকে জনপ্রিয় কার্টুন চরিত্র ‘বেসিক আলী’তে দেখা যাবে। টেলিভিশন সিরিজ হিসেবে চ্যানেল আইয়ে ২৪শে নভেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রচার হবে ‘বেসিক আলী’র প্রথম পর্ব। এতে রিয়া চরিত্রে অভিনয় করেছেন সাবিলা।

বেসিক আলী চরিত্রে অভিনয় করছেন তৌসিফ। ‘বেসিক আলী’ টেলিভিশন সিরিজ পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। তিনি বলেন, আমি নিয়মিত নাট্যনির্মাতা। বেসিক আলী টেলিভিশন সিরিজ নির্মাণের অভিজ্ঞতা তাই একদম আলাদা। কারণ নাটকে আমরা রিয়েলিটি বেশি খুঁজি। এ কাজে লজিক কম, কিন্তু ইলজিক ফানই বেশি। দর্শক ইলজিক ফানেই মজে থাকবে এটি আশার বিশ্বাস। প্রথমে ১৩ পর্ব নিয়ে বেসিক আলী আসছে টেলিভিশন দর্শকদের জন্য। ১৩ পর্বের মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো হচ্ছে ‘হিল্লোলের যন্ত্রণা’, ‘বেগার্স’, ‘গান যন্ত্রণা’, ‘খেলোয়াড়’ প্রভৃতি।

Share Button

     এ জাতীয় আরো খবর