January 19, 2026, 1:59 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

লালপুরে সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লালপুরে সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

mostbet

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা

নাটোরের লালপুর উপজেলায় শরিফুল ইসলাম সান্টু (৪৫) নামে দুই বছরের সাজার আদেশপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
শরিফুল ইসলাম সান্টু লালপুর উপজেলার ধুপইল গ্রামের রেকাত আলীর ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ জানান, ২০১২ সালে নারী ও শিশু নির্যাতন আইনে শরিফুল ইসলাম সান্টুকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। রায়ের পর থেকে গত পাঁচ বছর ধরে শরিফুল পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে বাগাতিপাড়ার দয়ারামপুর বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর