January 19, 2026, 1:15 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

বাগাতিপাড়ায় ভারতীয় নাগরিক আটক; জেল হাজতে প্রেরণ

বাগাতিপাড়ায় ভারতীয় নাগরিক আটক; জেল হাজতে প্রেরণ

mostbet

নাটোর জেলা সংবাদদাতা

নাটোরের বাগাতিপাড়ায় এক ভারতীয় নাগরিককে আটকের পর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। উপজেলার ছাতিয়ানতলা বাজার এলাকা থেকে শনিবার (১৮ই নভেম্বর) রাতে আটকের পর রবিবার (১৯শে নভেম্বর) তাকে জেল হাজতে পাঠানো হয়।
বাগাতিপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রোস্তম আলী জানান, ছাতিয়ানতলা বাজারে ওই লোককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা শনিবার রোহিঙ্গা সন্দেহে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নেয়। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নাম যতেনদর দাস (২৫), তার বাবা শ্রী সিতারাম দাস এবং মা মফিয়া দেবী। তার বাড়ি ভারতের ভাগলপুর জেলার লদীপুর থানার কুস্তুল গ্রামে।
বিষয়টি নিশ্চিত হতে ভারতের বিএসপি এর সাথে যোগাযোগ করা হয়। এরপর বিএসপি সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে ঠিকানা নিশ্চিত হন। পরিবারের বরাত দিয়ে বিএসপি বাগাতিপাড়া থানা পুলিশকে জানায়, প্রায় বছরখানেক আগে দিল্লী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যতেনদর দাস আর ফিরে যাননি। তবে তার মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারতীয় ওই নাগরিকের কাছে বাংলাদেশে প্রবেশের বৈধ কোন কাগজপত্র না পাওয়ায় ৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর