January 19, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

স্থায়ী ক্যাম্পাসে না গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ

স্থায়ী ক্যাম্পাসে না গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক  

 

স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বারবার তাগিদ দেয়া হলেও অধিকাংশ প্রতিষ্ঠানই তার তোয়াক্কা করছে না। ফলে আইন না ৪৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবার লাগাম টেনে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। স্থায়ী ক্যাম্পাসে না গেলে অস্থায়ী ক্যাম্পাসে ওসব বিশ্ববিদ্যালয়কে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধ করতে বলা হয়েছে। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়কে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে বলা হয়েছে। অন্যথায় তাদের আগামী জানুয়ারি থেকে ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর কয়েকটি বিশ্ববিদ্যালয়কে আগামী বছরের জুনের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার আলটিমেটাম দিয়ে সরকার বলেছে, না গেলে জুলাই থেকে ভর্তি বন্ধ রাখতে হবে। ইতিমধ্যে সরকারের এই নির্দেশনা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসব নির্দেশনা তদারকি করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, স্থায়ী ক্যাম্পাসে যেতে সরকারের দফায় দফায় সময় বাড়ানোর পরও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তা আমলে না নেয়ায় এবার এমন আলটিমেটাম এলো। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী সাময়িক সনদের মেয়াদোত্তীর্ণ ৪৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর সংক্রান্ত গঠিত কমিটির সভা শেষে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে নেয়। আগামী ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গেলে বাংলাদেশ ইউনিভার্সিটি, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়কে আগামী জানুয়ারি থেকে ছাত্র ভর্তি বন্ধ রাখতে বলা হয়েছে। ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি কিনলেও এখন পর্যন্ত নির্মাণকাজ শুরু করেনি। আগস্টে মন্ত্রণালয় সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, অনুমোদিত ৯টি প্রোগ্রামের মধ্যে ৫টির শিক্ষা কার্যক্রম ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে। তাছাড়া জানুয়ারি থেকে অস্থায়ী ক্যাম্পাসে ওসব প্রোগ্রামে ছাত্র ভর্তি বন্ধ রাখতে হবে। স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি কিনলেও গত আগস্টের মধ্যে নির্মাণকাজ শুরু করেনি এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়কে সতর্কবার্তা দিয়ে সরকার বলেছে, আগামী ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে হবে। এ তালিকার মধ্যে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে ৮টি প্রোগ্রামে, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে ৬টি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২০টি প্রোগ্রামসহ আরো ৫টি বিশ্ববিদ্যালয়কে অস্থায়ী ক্যাম্পাসে জানুয়ারি থেকে ভর্তি বন্ধ রাখতে বলা হয়েছে।

সূত্র জানায়, আশা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস তুরাগের নিশাতনগরে হলেও মোহাম্মদপুরের শ্যামলীতে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। খোনে ৮টি প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারলে জানুয়ারি থেকে ওসব প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকায় আরো রয়েছে : রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বগুড়ার পু-্র বিশ্ববিদ্যালয়। সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হলেও আগস্টের এক নির্দেশনায় সরকার বলেছে নির্ধারিত জমি আগামী জুনের মধ্যে রেজিস্ট্রিপূর্বক হস্তান্তর করতে হবে। অন্যথায় আগামী জুলাই থেকে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে হবে। ওই তালিকায় দি মিলেনিয়াম ইউনিভার্সিটিও রয়েছে। চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়কে গত ৩১ জুলাইয়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গেলে আগস্ট থেকে অস্থায়ী ক্যাম্পাসে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধ রাখতে বলা হয়। চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয় ধানমন্ডির সেন্ট্রাল রোডে আউটার ক্যাম্পাস পরিচালনা করে আসছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে শাখা ক্যাম্পাস বন্ধ করে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। মানারাত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সতর্কবার্তা দিয়ে স্থায়ী ক্যাম্পাসে না গেলে গত অক্টোবর থেকে অস্থায়ী ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধ রাখতে বলেছে সরকার। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী যথাসময়ে নিজস্ব জমিতে ক্যাম্পাস পরিচালনার জন্য সরকার বেশ কিছু বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ বার্তাও পাঠিয়েছে।

এদিকে অস্থায়ী ক্যাম্পাসে ছাত্র ভর্তি বন্ধ করতে মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, অনেক বিশ্ববিদ্যালয় আইন মেনে চলছে। কিন্তু দিনের পর দিন অনিয়ম করে কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর