January 23, 2026, 9:13 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

মানিকগঞ্জে প্রেমের বিয়ের পর তালাক, মারধরে যুবকের মৃত্যু

মানিকগঞ্জে প্রেমের বিয়ের পর তালাক, মারধরে যুবকের মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক                 

 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মারধরের শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৮ দিন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার বিকেলে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম আনিসুর রহমান আনিস (৩০)। তিনি সাটুরিয়া উপজেলার দক্ষিণ কামতা এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে। আনিসের বড় ভাই নাছির হোসেন জানান, এক বছর আগে প্রতিবেশী আবদুস সোবহানের মেয়ে সোনিয়াকে ভালোবেসে বিয়ে করেন আনিস। কিন্তু সোনিয়ার বাবা এ বিয়ে মেনে নেননি। ফলে মাস দুয়েক আগে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। গত ২৯ অক্টোবর সোবহান কয়েকজন সহযোগীকে নিয়ে উপজলার গোলড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে আনিসকে মারধর করেন। পরে স্থানীয়রা আনিসকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আনিসকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। নাছির অভিযোগ করেন, এ বিষয়ে সাটুরিয়া থানায় লিখিতভাবে অভিযোগ করলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। মারধরের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনোয়ার হোসেনও জড়িত ছিলেন। সাটুরিয়া থানার এসআই আব্বাস আলী জানান, এ ঘটনায় আনিসের শ্বশুর সোবহানসহ বেশ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন নাছির। এ বিষয়ে তদন্তও হয়। কিন্তু পরে আনিসের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ না করায় লিখিত অভিযোগটি এন্ট্রি করা হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর