January 13, 2026, 4:13 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

রাবি’র অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার

রাবি’র অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক  

mostbet mostbet

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অপহৃত বাংলা বিভাগের ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘অপহৃত ছাত্রীকে ঢাকার একটি স্থান থেকে শনিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। এসময় ওই ছাত্রীর প্রাক্তন স্বামী সোহেল রানাকেও আটক করা হয়েছে। তাদের রাজশাহী আনা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

এর আগে ওই ছাত্রীকে অপহরণের ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর প্রাক্তন শ্বশুরকে নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। তাকে নিয়ে অভিযান পরিচালান করে ছাত্রীকে উদ্ধার করা হলো।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের তাপসী রায়েরা হলের সামনে থেকে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রীকে অপহরণ করা হয়। ওই ছাত্রীর প্রাক্তন স্বামী সোহেল রানা ও তার সহযোগীরা মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে অপহৃত ছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় দুপুরের মধ্যে তাকে উদ্ধারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেন তারা।

1

Share Button

     এ জাতীয় আরো খবর