April 14, 2026, 3:52 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

হেড-টেল কোনোটিই এলো না টসে!

হেড-টেল কোনোটিই এলো না টসে!

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ক্রিকেটের ১৪১ বছরের ঐতিয্য ভাঙায় প্রথম থেকেই বেশ সমালোচনায় ব্যাট দিয়ে টস করার বিগ ব্যাশের নতুন পদ্ধতি। এবার তা রুপ নিলো হাস্যকর ঘটনায়।

বিগ ব্যাশের এই নিয়ম অনুযায়ী, ব্যাটের মাধ্যমে টস করেই ঠিক হবে, কোন দল আগে ব্যাট করবে। ব্যাটে টস হওয়ায় হেড-টেইলের বদলে বলতে হবে হিলস অথবা ফ্ল্যাটস। কিন্তু ব্যাট নিয়ে টসের এমন সিদ্ধান্ত নিয়ে বিগ ব্যাশ কর্তৃপক্ষ যে এমন বিপাকে পড়বেন তা আগে ভাবতেও পারেননি।

বুধবার (২৬ ডিসেম্বর) অপটাস স্টেডিয়ামে পার্থ স্কর্চার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে ঘটলো এক মজার ঘটনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ব্যাট দিয়ে টস করতে আসেন দুই দলের অধিনায়ক। পার্থ স্কর্চার্সের অধিনায়ক অ্যাস্টন টার্নার ব্যাট ছুঁড়ে দেন শূন্যে। উল্টোদিকের ক্যাপ্টেন কল করেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হিলস বা ফ্ল্যাটস কোনোটাই পড়ল না। বরং ব্যাট পড়লো খাড়া হয়ে।

করতে হলো আবারও টস। এবারও সেই একই কা-। তৃতীয়বার টস করে এলো মীমাংসা। জিতলেন টার্নার। নিলেন বোলিং।

প্রথম থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিগ ব্যাশ কর্তৃপক্ষের ব্যাট দিয়ে টসের সিদ্ধান্ত। কিন্তু তখন কানে তোলেননি তারা। এবার কিছুটা হলেও টনক নড়েছে তাদের। নতুন করে কিছু একটা ভাবছে তারা, এমনটাই আভাস দিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর