April 16, 2026, 12:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চৌদ্দগ্রামে মহাজোট প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ এমদাদ উল্যাহ চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাজোট প্রার্থী মুজিবুল হকের পক্ষে জাতীয় পার্টির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার। ডাঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও নজরুল ইসলাম বাবরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট আবুল খায়ের, জাতীয় যুব সংহতির নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম বাবর, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রসমাজের সভাপতি মিজানুর রহমান, মাস্টার তৌহিদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী ফরাজী, সদস্য সচিব এরশাদ উল্যাহ, শুভপুর ইউনিয়ন সভাপতি গাজী আবদুর রহিম, সহ-সভাপতি আবুল খায়ের, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক সোহানুর রহমান সোহাগ, যুগ্ম আহবায়ক শরিফুর রহমান, জাতীয় পার্টির নেতা আবু ছায়েদ, ছালেহ আহমদ, বিল্লাল হোসেন, হায়াতুন্নবী, মহিউদ্দিন, মিজানুর রহমান, সোহেল প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর