January 13, 2026, 11:59 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

ইতালি কোচ বরখাস্ত

ইতালি কোচ বরখাস্ত

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

 

ইতালি বিশ্বকাপে জায়গা করে না নিতে পারায় বরখাস্ত হয়েছেন কোচ জামপিয়েরো ভেনতুরা।

বাছাইপর্বের প্লে-অফের ফিরতি পর্বে মিলানে সোমবার রাতে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে ছিটকে পড়ে ইতালি। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জেতায় বিশ্বকাপের টিকেট পায় সুইডেন।

১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারবে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বুধবার ভেনতুরাকে বরখাস্ত করার ঘোষণা দেয় ইতালির ফুটবল ফেডারেশন।

অবশ্য ইতালি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়ে রেখেছিলেন ৬৯ বছর বয়সী ভেনতুরা। তবে তিনি দাবি করেছিলেন ইতালির কোচ হিসেবে তার রেকর্ড গত ৪০ বছরের মধ্যে অন্যতম সেরা, “আমি দুই বছরে মাত্র দুটি ম্যাচ হেরেছি।”

রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ কার্লো আনচেলত্তি ইতালির পরবর্তী কোচ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর